অনলাইনে সুন্দর একটা গ্যাজেট দেখে কেনার ইচ্ছা হয়, কিন্তু প্রশ্ন জাগে — আসল পণ্য আসবে তো? টাকা আগে দিতে হবে? পছন্দ না হলে কী হবে? BDPlas এই প্রশ্নগুলোর সহজ উত্তর দেওয়ার জন্যই তৈরি: পণ্যের আসল ছবি, পরিষ্কার দাম, আর পণ্য হাতে পেয়ে দেখে টাকা দেওয়ার সুযোগ।
BDPlas-এ কী কী পাবেন
- ইলেকট্রনিক্স ও গ্যাজেট — ইয়ারবাড, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, চার্জার, স্মার্ট ওয়াচ, Wi-Fi ক্যামেরা। দেখুন ইলেকট্রনিক্স ও গ্যাজেট।
- হোম ও কিচেন — মিনি কুকার, ব্লেন্ডার, কেটলি, ফ্লাস্ক, সবজি কাটার, ঘর সাজানোর জিনিস। দেখুন হোম ও কিচেন।
- বিউটি ও পার্সোনাল কেয়ার — ট্রিমার, হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার, ম্যাসাজার। দেখুন বিউটি ও পার্সোনাল কেয়ার।
- বেবি ও কিডস — শিক্ষামূলক খেলনা, RC খেলনা, শীতের পোশাক ও দরকারি জিনিস। দেখুন বেবি ও কিডস।
- অফার — চলমান ছাড় এক জায়গায়: Flash Deals, আর সবচেয়ে বেশি চলা পণ্য Best Sellers-এ।
কীভাবে অর্ডার করবেন — ৪ ধাপে
- পণ্য খুঁজুন — ওপরের সার্চ বক্সে বাংলা বা ইংরেজিতে নাম লিখুন, অথবা ক্যাটাগরি থেকে বেছে নিন।
- পণ্যের পেজে ছবি, বিবরণ ও দাম দেখে Buy Now বা Add to Cart চাপুন। বেশি পিস নিলে পেজেই পরিমাণ অনুযায়ী কম দাম দেখাবে।
- নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিন — অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়।
- আমাদের প্রতিনিধি ফোন করে অর্ডার কনফার্ম করবেন, তারপর পণ্য পাঠানো হবে।
ওয়েবসাইটে অর্ডার করতে সমস্যা হলে সরাসরি WhatsApp বা কল করুন: +880 1775-682829।
ডেলিভারি, পেমেন্ট ও রিটার্ন
- ক্যাশ অন ডেলিভারি — ডেলিভারিম্যানের সামনে পণ্য দেখে নিয়ে তারপর টাকা দিন।
- সারা দেশে ডেলিভারি — ঢাকায় সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন। বিস্তারিত: ডেলিভারি তথ্য।
- রিটার্ন — নিয়ম জানুন রিটার্ন পলিসি পেজে; ওয়ারেন্টি থাকলে ওয়ারেন্টি পলিসি দেখুন।
- অর্ডার ট্র্যাক — মোবাইল নম্বর ও অর্ডার নম্বর দিয়ে Track Order পেজে অবস্থা দেখুন।
দোকানদার ও অনলাইন পেজের জন্য পাইকারি
যারা দোকান বা ফেসবুক পেজে বিক্রি করেন, তাদের জন্য প্রায় সব পণ্যে পাইকারি দাম আছে — যত বেশি পিস, প্রতি পিসের দাম তত কম। সব পাইকারি দামের পণ্য ও ইনকোয়ারি ফর্ম এক পেজে: Wholesale। শুরু করার গাইড পড়ুন: পাইকারি দামে গ্যাজেট কিনে বিক্রি।
আমাদের Facebook ও YouTube
নতুন পণ্য, অফার আর পণ্যের ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন:
- Facebook: facebook.com/bdplasonline — নতুন পণ্য, লাইভ অফার, মেসেজে প্রশ্ন করুন
- YouTube: youtube.com/@BDPlas — পণ্যের ভিডিও, ব্যবহারের নিয়ম ও শর্টস
পেজে লাইক দিয়ে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে কোনো অফার মিস হবে না।
প্রশ্নোত্তর
BDPlas কি নির্ভরযোগ্য?
আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করি — পণ্য দেখে তারপর টাকা। অফিসের ঠিকানা ও ফোন নম্বর ওয়েবসাইটের নিচে দেওয়া আছে। নিশ্চিন্তে কেনার সাধারণ নিয়মগুলো জানতে পড়ুন অনলাইনে নিরাপদে কেনার ১০টি নিয়ম।
BDPlas নামের মানে কী, উচ্চারণ কী?
উচ্চারণ "বিডিপ্লাস" — বাংলাদেশ (BD) আর আরও বেশি কিছু (Plus): প্রতিদিনের জীবনকে একটু সহজ আর আনন্দের করার মতো পণ্য।
যে পণ্য খুঁজছি সেটা সাইটে নেই — কী করব?
পণ্যের নাম বা ছবি WhatsApp-এ পাঠান; আমরা খুঁজে দাম জানাব। আগামীতে কী আসছে দেখতে হোম পেজের Coming Soon অংশে চোখ রাখুন।






