সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা সরবরাহ — অর্ডার করতে পণ্য বাছাই করুন

ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন

বেশি কিনলে প্রতি পিসে কম দাম — পাইকারি দামে কিনুন

দোকানদার ও রিসেলারদের জন্য বিশেষ পাইকারি সুবিধা

অর্ডার ও জানতে কল / WhatsApp: 01775-682829

Terms & Conditions

সংক্ষেপে

  • অর্ডার দিলে এই শর্তাবলি মেনে নিয়েছেন বলে ধরা হবে।
  • ফোনে কনফার্মের পর অর্ডার চূড়ান্ত হয়।
  • দাম ও স্টক পরিবর্তন হতে পারে; ভুল দাম সংশোধনের অধিকার BDPlas-এর।

১. সাধারণ

BDPlas ওয়েবসাইট ব্যবহার বা অর্ডার করলে আপনি এই শর্তাবলি মেনে নিচ্ছেন। শর্তাবলি সময়ে সময়ে আপডেট হতে পারে; অর্ডারের সময় যে সংস্করণ ছিল সেটাই প্রযোজ্য।

২. অর্ডার ও কনফার্মেশন

  • অর্ডারের পর আমাদের টিম ফোন করে কনফার্ম করে; কনফার্মের পর অর্ডার চূড়ান্ত হয়।
  • ভুল / অসম্পূর্ণ তথ্য, বারবার ভুয়া অর্ডার বা অস্বাভাবিক পরিমাণের অর্ডার বাতিলের অধিকার BDPlas রাখে।
  • "Coming Soon" বা "Upcoming" পণ্য স্টকে আসার পর অর্ডারযোগ্য হয়।

৩. দাম ও স্টক

  • সব দাম বাংলাদেশি টাকায় (৳)। ডেলিভারি চার্জ চেকআউটে আলাদাভাবে দেখানো হয়।
  • দাম, অফার ও স্টক আগে থেকে না জানিয়ে পরিবর্তন হতে পারে।
  • প্রযুক্তিগত ভুলে কোনো দাম ভুল দেখালে আমরা আপনাকে জানিয়ে অর্ডার সংশোধন বা বাতিল করতে পারি।
  • অফারের দাম নির্দিষ্ট সময় ও স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।

৪. পাইকারি অর্ডার

পরিমাণ অনুযায়ী দাম পণ্যের পেজে দেখানো থাকে। বড় বা বিশেষ পাইকারি অর্ডারের দাম, অগ্রিম পেমেন্ট ও ডেলিভারির শর্ত অর্ডার কনফার্মের সময় আলাদাভাবে ঠিক করা হয়।

৫. পণ্যের তথ্য

পণ্যের ছবি ও বর্ণনা যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়; তবে আলো ও স্ক্রিনভেদে রং কিছুটা আলাদা দেখাতে পারে। সন্দেহ থাকলে অর্ডারের আগে জিজ্ঞেস করে নিন।

৬. ডেলিভারি ও পণ্য গ্রহণ

ডেলিভারিম্যানের সামনে পণ্য দেখে তারপর গ্রহণ করতে হবে; ডেলিভারি গ্রহণের পর পণ্য ফেরত বা বদল করা হয় না। বিস্তারিত: ডেলিভারি তথ্য ও রিটার্ন নীতি।

৭. ওয়েবসাইট ব্যবহার

সাইটের লেখা, ছবি ও লোগো BDPlas-এর; অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। সাইটের অপব্যবহার বা নিরাপত্তায় হস্তক্ষেপের চেষ্টা নিষিদ্ধ।

৮. প্রযোজ্য আইন

এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

যোগাযোগ

ফোন / WhatsApp: +880 1775-682829
ইমেইল: [email protected]
ঠিকানা: 111/3 West Agargaon, Sher-E-Bangla Nagar, Dhaka 1207, Bangladesh