সংক্ষেপে
- সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি।
- ঢাকায় সাধারণত ১-২ দিন, ঢাকার বাইরে ২-৪ দিন।
- বেশি পিস নিলে প্রতি পিসে দাম কম।
- ডেলিভারিম্যানের সামনে পণ্য দেখে তারপর টাকা দিন।
BDPlas কী ধরনের পণ্য বিক্রি করে?
Electronics & Gadgets, Home & Kitchen, Beauty & Personal Care, Fashion & Lifestyle, Baby & Kids এবং Car & Bike Accessories — দরকারি ও ট্রেন্ডিং পণ্য।
কীভাবে অর্ডার করব?
পণ্যের পেজে "Buy Now" বা কার্টে যোগ করে চেকআউটে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিন। চাইলে কল বা WhatsApp (+880 1775-682829) করেও অর্ডার করা যায়। অর্ডারের পর আমাদের টিম ফোন করে কনফার্ম করে।
ক্যাশ অন ডেলিভারি আছে?
হ্যাঁ, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। পণ্য হাতে পেয়ে, দেখে তারপর টাকা দিন। পাইকারি বা বিশেষ অর্ডারে অগ্রিম পেমেন্ট লাগতে পারে।
ডেলিভারি পেতে কত দিন লাগে?
ঢাকার ভেতরে সাধারণত ১-২ দিন, ঢাকার বাইরে সাধারণত ২-৪ দিন। ছুটি বা প্রত্যন্ত এলাকায় কিছুটা বেশি সময় লাগতে পারে।
ডেলিভারি চার্জ কত?
আপনার জেলা অনুযায়ী ডেলিভারি চার্জ চেকআউটে অর্ডার কনফার্মের আগেই দেখানো হয়। ঢাকার ভেতরে ও ঢাকার বাইরের জন্য আলাদা চার্জ।
পাইকারি দামে কীভাবে কিনব?
অনেক পণ্যে বেশি পিস নিলে প্রতি পিসে দাম কম — পণ্যের পেজেই দাম দেখা যায়। একসাথে অনেক পণ্য নিতে Wholesale পেজের inquiry ফর্মে পণ্য বাছাই করে কত পিস লাগবে লিখে পাঠান, আমাদের টিম দাম জানিয়ে যোগাযোগ করবে।
"Coming Soon" বা "Upcoming" মানে কী?
পণ্যটি শীঘ্রই স্টকে আসবে। "Stock এলে জানান" বাটনে মোবাইল নম্বর দিলে পণ্য এলে আমরা আপনাকে জানাব।
পণ্য ভুল বা ভাঙা এলে কী করব?
ডেলিভারিম্যানের সামনেই পার্সেল খুলে পণ্য দেখে নিন। পণ্য ভুল, ভাঙা বা অসম্পূর্ণ হলে পণ্য গ্রহণ করবেন না — তখনই আমাদের কল / WhatsApp করুন। ডেলিভারি গ্রহণের পর পণ্য ফেরত বা বদল করা হয় না।
অর্ডার কোথায় আছে কীভাবে জানব?
Track Order পেজে অর্ডারের সময় দেওয়া মোবাইল নম্বর দিয়ে অর্ডারের অবস্থা দেখা যায়।
পণ্য ফেরত দেওয়া যায়?
না, ডেলিভারি গ্রহণের পর পণ্য ফেরত বা বদল করা হয় না। তাই ডেলিভারির সময় পণ্য দেখে তারপর টাকা দিন, আর অর্ডারের আগে কিছু জানার থাকলে কল করে নিন।
অর্ডার বাতিল করা যাবে?
কুরিয়ারে পাঠানোর আগে কল বা WhatsApp করে অর্ডার বাতিল করা যায়।
আরও প্রশ্ন থাকলে কল / WhatsApp করুন: +880 1775-682829





